ভয় হয় বলতে ভালবাসি

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

জয় শর্মা (আকিঞ্চন)
  • ১০
  • ১১
ভয় হয় বলতে ভালবাসি
যদি হারিয়ে যাও।
"ভয় হয় বলতে ভালবাসি,
তোমার রাগ স্বচক্ষে দেখেছি কিনা"।
তুমি রাগলে দূর আকাশে বিদ্যুৎ চমকাই,
না-চাইতেই যেন ঘন মেঘের প্রকট হয়,
এই বুঝি তুফান উঠলো।

জানি না ঠিক কতটা ভালবাসি!
শৈবাল দিঘিরে যতটা ঠিক-ততটা,
না-না আরো বেশি।
নিশিযাপন শশী ব্যোমরে যতটা ঠিক-ততটা,
না-না আরো বেশি।
জানি না ঠিক কতটা ভালবাসি,
শুধু ভয় হয় বলতে ভালবাসি।

নির্দ্বিধায় বলতে চেয়েছি কতবার-
ভালবাসি ভালবাসি ভালবাসি
কিন্তু বলতে পারিনি।
দেখেছি তোমারে যতবার, প্রেমে পড়েছি ততবার,
শুধু বলতে পারিনি ভালবাসি একটি বার।
আজও-
ভয় হয় বলতে ভালবাসি,
যদি হারিয়ে যাও।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ ভালবাসা বেঁচে থাক চিরদিন ! চমৎকার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম ।
অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন।
কেতকী ভালোবাসা বেঁচে থাকুক। ভোট রইল কবিতায়।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৬
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৬
আতাউর রহমান আলিম ভালো লাগলো, শুভকামনা রইল।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৬
জালাল উদ্দিন মুহম্মদ ভালোবাসা এমনই । অনুভূতি জাগানিয়া ------ শুভকামনা নিরন্তর।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৬
মুন্না সন্দ্বীপী অনেক ভাল লাগলো
মিলন বনিক ভয়, দ্বিধা সংকোচের সাবলীল আখ্যান...ভালো লাগলো ভাই....
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
পন্ডিত মাহী আবেগ আর শব্দে পুরোপুরি মিশে যেতে হবে। ভালো।
শাহ আকরাম রিয়াদ ভয় আর দ্বিধার সংমিশ্রণে কবিতা হয়ে উঠে অনন্য। ভালো লাগলো কবিতাটি। অনেক শুভ কামনা রইল কবি এবং কবিতার জন্য।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ.... আপনার জন্যও রইল শুভেচ্ছা।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৬
অর্বাচীন কল্পকার শব্দ চয়ন ভালো। শুভ কামনা রইল।

১৩ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুন, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী