স্বাধীন আমার এই মনের উদাসীনতা

ত্যাগ (মার্চ ২০১৬)

শাফায়াত আহমাদ
  • ২৮৫
জোৎস্নাভরা নীলাভ আকাশের নিচে দাঁড়িয়ে,
বাহুদ্বয় দুই প্রান্তে প্রশারিত করে দিয়ে,
তারকাময় উর্ধপানে মুখ তুলে তাকিয়ে,
পকৃতির মায়াবী আলিঙ্গন গায়ে মাখিয়ে,
বলতে শুধু ইচ্ছা করে স্বরতন্ত্রী বাড়িয়ে,
স্বাধীন আমার এই মনের উদাসীনতা।
প্রভাতফেরির মিছিলে আমি এখন অগ্রভাগে,
শুরু থেকে শেষে এখন শুধুই আমিময়।
বাড়িয়ে দিয়েছি প্রতিটা পদক্ষেপ আস্থাযোগে,
বাকরুদ্ধ মানবের খুলে দিয়েছি শৃঙ্খল,
হতালায় বিপন্ন জনতার হৃদয়ে দিয়েছি বল।
তাই, জনসমুদ্রে স্বাধীনকন্ঠে জানাই আকুলতা,
স্বাধীন আমার এই মনের উদাসীনতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ ফখরুল আলম N/A ভাল লাগল। আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
Helal Al-din ভাল লাগলো।
সুস্মিতা তানো অনেক ভালো লাগলো .
গোবিন্দ বীন বাকরুদ্ধ মানবের খুলে দিয়েছি শৃঙ্খল, হতালায় বিপন্ন জনতার হৃদয়ে দিয়েছি বল। তাই, জনসমুদ্রে স্বাধীনকন্ঠে জানাই আকুলতা, স্বাধীন আমার এই মনের উদাসীনতা।ভাল লাগল,আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

২১ জানুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬