প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ফিরবে যখন
ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)
শিমলা দেব দাশ
১২
১
২১১
ফিরবে যখন,আমার হয়ে এসো
মন অথবা হাতের টানে,একটু ভালবেসো।
ফিরবে যখন,ঠোঁটের কোণে তিল
দেখেই যেন চিনতে পারি,কোথায় আছে মিল।
ফিরবে যখন,তেমন দৃষ্টি দিও
চোখের দেখা বুঝিয়ে দিবে,কত্ত ছিলে প্রিয়।
ফিরবে যখন,চোখেই যেন থাকে
সোনার ফ্রেমে চশমা জোড়া,দেখবে ফাঁকে ফাঁকে।
ফিরবে যখন,সুবাস ঢেলো গায়ে
ঘ্রানেই যেন বুঝতে পারি,আসছো পায়ে পায়ে।
ফিরবে যখন,আসবে তেমন করে
আমার দেয়া অঙ্গুলিটা,অনামিকায় পরে।
ফিরবে যখন,শিমুল গাছের তলে
একটু খানি রোদে বোসো,আমার দেরি হলে।
ফিরবে যখন,সময় রেখো হাতে
অনেক কিছু চাওয়া আছে,হিসাব আছে সাথে।
ফিরবে যখন,আমার হয়ে এসো
কষ্ট হলেও আমায় দেখে,ঠোঁটের কোণে হেসো।
ফিরবে যখন,নীল শরতের গায়
দেখবে আছি সাদা মেঘে, তোমার অপেক্ষায়।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আতিক সিদ্দিকী
অনেক সুন্দর শুভকামনা রইলো. আমার পাতায় আমন্ত্রণ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ দিন আগে
SHUVO SHAFIUL
Nice poem !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ দিন আগে
গাজী সালাহ উদ্দিন
ভালো লেগেছে ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
ফয়েজ উল্লাহ রবি
স্বাগতম, ভাল লাগলো শুভেচ্ছা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ দিন আগে
গোবিন্দ বীন
ফিরবে যখন,আসবে তেমন করে আমার দেয়া অঙ্গুলিটা,অনামিকায় পরে। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ দিন আগে
আশিরুল মণ্ডল
খুব সুন্দর লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
এশরার লতিফ
খুব মনোময় কবিতা.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ ঘণ্টা আগে
সহিদুল হক
onuvutir darun prokash!
ভালো লেগেছে
ভালো লাগেনি
এইমাত্র
ফাহমিদা বারী
বাঃ সাধু সাধু। খুব ভাল লাগলো। অনেক অনেক শুভেচ্ছা এবং ভোট।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ ঘণ্টা আগে
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর ভাবনার অসাধারন একটি কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ ফেব্রুয়ারী, ২০১৬
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১১ জানুয়ারী - ২০১৬
গল্প/কবিতা: ২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী