এই বাংলা আবার হয়েছে পলাশী

স্বাধীনতা (মার্চ ২০১১)

জাজাফী
  • ১৭
  • 0
  • ৩৯৭
এই বাংলা আবার হয়েছে পলাশী
ফসলের মাঠ হয়েছে রক্তে লাল
আবার এদেশ ভরেছে শত্রু এসে
আবার নেমেছে কুয়াশা ধূম্র জাল।

ডেকেছে প্লাবন আবার এ দেশে আবার নেমেছে শোক
এই বাংলা আবার হয়েছে পলাশী
আবার নেমেছে বেদনার ছায়া লোক।

সুনামি আবার আঘাত হানছে
ভেঙ্গেছে মাস্তুল তাই কাণ্ডারি হারা
আবার নেমেছে অন্ধকার
আবার নেমেছে ব্যথার শ্রাবণ ধারা।

এই বাংলা আবার হয়েছে পলাশী
আবার এসেছে একুশে ফেব্রুয়ারি
রক্ত দেওয়া আবার হয়েছে শুরু
দখিনা সমীরে আহ্বান শুনি তারই।

এই বাংলা আবার হয়েছে পলাশী
মায়ের শত্রু বাইয়ের শত্রু এসে
ক্ষুধার কষ্টে কতজন কেঁদে বলে
উন্নয়নের জোয়ার এসেছে দেশে।

আবার একটা অভিযান হোক দেশে
আবার একটা মুক্তি যুদ্ধ হোক
আবার এদেশে বাঙালীরা দিক প্রাণ
ধুয়ে মুছে যাক বেদনার ছায়া লোক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাধনা বিশ্বাস ধুয়ে মুছে যাক বেদনার ছায়া লোক, kub valo.
বিন আরফান. N/A Good wtiting. I wish ur bright future & all success in life.
সূর্য N/A কবিতা ভালো হয়েছে ..... কিন্তু (আবার) গুলো বারে বারে আসায় একটু .....
ইকবাল জ্বালাময়ী কবিতা।
বিষণ্ন সুমন অনেক জালাময়ী একটা কবিতা
জুয়াদ ভাল কবিতা বলা চলে।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী