একা শহরে প্রথম দেখা, দিগন্তের মাঝে একটি নাম। অগোছালো আকাশ যেন, হিংসায় ঝরে পড়ে; তোমার শুভ্রতায়।। চোখের সেই অব্যক্ত সুরে, ডুবি আমি অবিরাম। খোলা চুলে যেন, আকাশ মেঘলা হয়। যেন সেই অস্তিত্ব; যে নির্বাক থাকলেও বলে দেয় হাজারো কথা। হয়তো তোমার হাসিই, কবির ছন্দের অনুপ্রেরণা। সূর্য যেন তোমার সামনে, অসহায় সত্তা। তুমি সেই কবিতার মতো, যার নেশায় আমি উন্মত্ত। কথা যেন দৈববাণীর মতো অন্তহীন, হয়তো তুমিই সে ভালোবাসা।। আজও অপেক্ষায়.........
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।