না ফিরিবো আমি,
ওগো বিহারিনী,
আর তোমার দেশে;
না শুকিবো গন্ধ,
ওগো মায়াবতি,
তোমার কালো কেশে।।
না ধরিবো হাত,
ওগো সুপ্রভাত,
আর ডাকিওনা ঘরে;
করিবো না মান,
সুধাবো না গান,
হারিয়ে যাব চিরতরে।।
ফিরবোনা জানি,
ওগো অভিমানি,
ভাঙ্গিবো না আর রাগ;
কাঁধে হাত রেখে আর
কোনোদিন বলিবো না
সুপ্রভাত।।
না বলিবো কথা,
দিব নাগো ব্যাথা,
জানাবো না আকুলতা;
না সইব আমি,
তুমি বিহনে
আমার অস্থিরতা।।
করিবো না রাগ,
মিথ্যে হয়ে যাক,
এ মধুর ভালোবাসা;
করিবোনা অভিমান,
দিবো নাগো পিছুটান,
ভেঙ্গে গেলো কত
আশা।।
না দিবো বেলী,
লুকোচুরি খেলি,
অলকের সোভিত
খোঁপায়;
না দেখিবো চাঁদ,
কাঁদে রেখে কাঁদ,
আধাঁরে গিয়েছে
লুকায়।।
না মুছিবো আঁখি,
উড়ে যাও পাখি,
আমারে ছাড়িয়া একা;
দেখিলেনা তুমি;
হৃদয় ছিড়িয়া,
অন্তরে কত ব্যাথা।।
না দিবো চুম,
যাও তুমি ঘুম,
স্বপ্ন ভাঙ্গিয়া গেলে;
নতুনের সাথে,
আজ ঘুমাইছ পাশে,
আর আমি মরি তিলে
তিলে।।
না সইতে পারি,
শুধু কেঁদে মরি,
আর যে দিবোনা দেখা;
একবার এসে ,
মাটি খুঁড়ে দেখো,
আজ আমি কত একা।।
না ফুটাবো হাঁসি,
পিছু পিছু আসি,
বলবোনা ভালোবাসি;
হৃদয়ে আজ দুঃখের
কাঁদন বহালি ওরে
চক্রবাকী।।