রৌদ্রস্নাত সুন্দর সকাল আর গুঞ্জরিত কোলাহল মুখর দিন তোমাকে দেবো বলে সাজিয়ে রাখলাম বাগানের ফুল কলিদের বলে রাখলাম তোরা প্রস্তুত হ' সানাই বেজে উঠলেই শুরু হবে তোদের নৃত্য। কুঞ্জবনে সাজিয়ে রাখলাম অবাক করা বাসর… তোমার আগমনে জ্বলে উঠবে অযুত জোনাকবাতি আর আকাশে শুরু হবে তারাদের আতশ… তোমার জন্য আমি তিলে তিলে ত্যাগে ও স্বেদে আমাকে করেছি প্রস্তুত নেবে কি তুমি একটি জীবন? তোমার জন্য আমি দিনে দিনে যোগ্য চাষী শিখে নিয়েছি হাল-কষর্ণ শিখে নিয়েছি ফসল ফলাবার কৌশল নেবে কি তুমি একটি জীবন? সাধ্য সমেত প্রস্তুত তোমার জন্য দাঁড়িয়ে আছি সকল সম্ভাবনার… নেবে কি তুমি একটি জীবন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।