ওদের পরশক্তির অপকর্মের তরে, পাইনি একটি পবিত্র আত্মা মুক্তি। ওরা পরজীবি, ওরা চোষাক ওদের বাস সব নিষ্পাপ হৃদয়ে। ওরা চুষে খায় একেকটা হৃদয়ের সব স্বপ্ন। ওরা বিষ ছড়ায়, যার বিষাক্ততায় বিকট কালচে হয়, খয়েরি রঙ্গের টকটকে নির্মল হৃদপিন্ডটা।
ওরে ও রক্তচোষার দল! এই দেখ! এ একটি নির্মল হৃদয়, নেয়।কুঁড়ে কুঁড়ে খায়, ও হায়নার দল, বাদ দিবি কেন আর এ হৃদয়কে? আরে ভেঙ্গেচুরে,চুরমার কর না! এটা যে তোদের নিকৃষ্ট ধর্ম, এটা যে তোদের প্রকৃত কর্ম।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।