জানিনা এখন কোথায় আছেন ? কেমন আছেন আজকে আমার মা ? আরতো তিনি আমায় কিছু বলতে আছেন না । মা আমাকে ডাকতেন সদা বাবা আমার লক্ষ্মী সোনা দুষ্টুমিটা আর করোনা । কখন জানি কি ঘটে তোর দিবা রাত্রি আমার সেই ভাবনা। আমায় যেতে দিতেন না মা সেই ভয়েতে একলা কিনা পার হতে ঐ বাড়ীর আঙ্গিনা । আরতো তিনি আমায় কিছু বলতে আছেন না । জানিনা এখন কোথায় আছেন ? কেমন আছেন,আজকে আমার মা । মা ডাকিতেই হৃদয়টাতে থাকতো না আর দুখ । জড়িয়ে নিয়ে আমায় তিনি ভরিয়ে দিতেন বুক । আমায় রেখে খেতেন না মা যখন যা তিনি করতেন রান্না । অসুখ বিসুখ হলে আমায় মোটেই মা আর ঘুমাতেন না আরতো তিনি আমায় কিছু বলতে আছেন না । জানিনা এখন কোথায় আছেন ? কেমন আছেন আজকে আমার মা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
খুব সুন্দর অনুভুতি ব্যক্ত করেছেন, তবে কবিতার বাক্যগঠন একটু দূর্বল রয়ে গেছে, যার ফলে ছন্দটা ঠিকমতো আসেনি..... আগামীতে এ দূর্বলতা কেটে যাবে সেই আশা থাকল....
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।