গাঁয়ের বধূ

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

মেহেদী নাইম
  • 0
  • ১১২
সাঁঝের বেলায় দীঘির পাড়ে
পা ঝুলিয়ে তুমি ,
দেখছি আমি ওই দূর থেকে
করছি লুকোচুরি ।

কাজল কালো দীঘির জলে
ঝুলিয়ে তোমার পা ,
সাঁঝের ওই গোঁধূলী পেরিয়ে
পরবে ঢাকা গাঁ ।

পাখিরা সব খাবার ঠোঁটে
ছুটছে আপন নীড়
গোধূলীর ওই রাঁঙা আলো
আলোকিত করল আপন তীর ।

সেই তীরেতে বসে তুমি
একলা সাঁঝের বেলা
আসছি আমি তোমায় নিতে
বানিয়ে গাছের ভেলা ।

সাঁঝের ওই মিষ্টি মায়ায়
দেখছি তোমার মুখ
আপন হৃদয়ে উতলে পড়ে
আমার যত সুখ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন খুব ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন সেই তীরেতে বসে তুমি একলা সাঁঝের বেলা আসছি আমি তোমায় নিতে বানিয়ে গাছের ভেলা । ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।

২৬ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬