অসহায়

অসহায়ত্ব (মে ২০২০)

মোকাদ্দেস-এ- রাব্বী
  • 0
  • ৩২৪

ভালো লাগে না কোন কিছু তার
ভালো লাগার কী আছে?
পুরো পৃথিবী স্বার্থপর যেন
অসহায়ের কাছে।
যেদিকে তাকায় শূন্য লাগে
ভালোর নাই দেখা,
ভালোবাসার মানুষ কোথায়?
নিজেকে লাগে একা।
আলো নাই কোথাও কোন
যেন, অন্ধকারেই ঘর,
নিজেকে ছাড়া পুরো পৃাথবী
লাগে যেন সব পর।
অসহায় ভাবে, সে অসহায়
কোন কিছু নাই তার,
যেখানে পা দেয়, যেদিকে দাড়ায়
সেদিকেই যেন হার।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী পরিপক্ব ও পরিপাটি লেখা

২০ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬