অস্থির সময়ের গান

অস্থিরতা (জানুয়ারী ২০১৬)

বিবেক রঞ্জন বসু
  • ১০
  • ৫১
এখন সময় শামুকের মত ধীর
চারিদিকে শুধু ক্লান্ত অন্ধকার
নির্জন পথে শার্দুল নিঃশ্বাস
সময়ের সাথে পথ হাঁটে সংশয়
এখন সবাই কথা বলে ইশারায়॥

এখন সময় প্রাচীন গন্ধে ভারী
শেষ হয়ে গেছে যত গেঁথে রাখা গান,
মধুলোভীদের দুরন্ত হুটোপুটি —
সোনার মুকুটে জমে সময়ের বালি
এমনিভাবে কি হারিয়ে যাওয়াও যায় !!

আমিও চলেছি সময়ের পাশে পাশে
আস্তিনে গুঁজে নিয়েছি মরুর ঝড়
আমার দুচোখে তবু ভীরুতার হিম
জোয়ারের বানে ঢেউগুলো অস্থির
সময়ের মুখে লেগে থাকে চেনা ভয়॥

এখন সময় ধূসর শীতের দিন
চারিপাশে শুধু ঈর্ষার কাঁটা ঝোপ
একা বসে দেখি ঝরে সজনের ফুল
নীরবেই চলে ঝরা ফুলেদের সারি
ফুলেরাও জানে সময় নিঃসহায়॥
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান সুন্দর লিখেছেন। ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১৬
নজিব রায়হান ভালো লিখেছেন....শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৬
জুনায়েদ বি রাহমান ভালো লাগা রেখে গেলাম।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৬
আল মামুন সুন্দর কবিতা। শুভ কামনা....
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৬
ইমরানুল হক বেলাল এখন সময় শামুকের মত ধীর চারিদিকে শুধু ক্লান্ত অন্ধকার নির্জন পথে শার্দুল নিঃশ্বাস সময়ের সাথে পথ হাঁটে সংসয় এখন সবাই কথা বলে ইশারায়। -------------(চমত্কার)------------- অল্প লেখেনিতে কবিতাটি সুন্দর ভাবে ফুটে উঠেছে । কথায় কবিতা ছন্দ দারুণ মিল রেখেছেন। কবি আপনার উজ্জ্বল ভবিষ্যত্ কামনা করি। আসা করি সামনের দিকে এগিয়ে যাবেন। ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ।
রেজওয়ানা আলী তনিমা অনেক ভালো লাগলো কবিতা , অজস্র শুভেচ্ছা
রুহুল আমীন রাজু N/A সুন্দর কবিতা ..............ভালো লাগলো . আমার পাতায় আমন্ত্রণ রইলো.
ফয়েজ উল্লাহ রবি ভাল লেগেছে,শুভেচ্ছা জানবেন,ভোট রেখে গেলাম।
মোহাম্মদ সানাউল্লাহ্ গভীরের ভাবনাগুলো কাব্যময়তা বিলিয়ে দিল ! ভাল লাগল আপনার সুন্দর কবিতা ! ভোট দিয়ে গেলাম ।
গোবিন্দ বীন এখন সময় প্রাচীন গন্ধে ভারী শেষ হয়ে গেছে যত গেঁথে রাখা গান, মধুলোভীদের দুরন্ত হুটোপুটি — সোনার মুকুটে জমে সময়ের বালি এমনিভাবে কি হারিয়ে যাওয়াও যায় !!ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।

১৫ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী