মা তুমি কেমন আছো? আছো কেমন সুখে? মন বলে যে ভালো নেই তুমি দিন কাটে তোমার দুঃখে-দুঃখে। তোমার ছেলে যে কাছে নেই গো, আছে দূর দেশান্তরে। এই অবেলাতে জানি মাগো আমায় বেশি মনে পড়ে। সুখের বেলায় ভুলি তোমায় স্বরণ করি দুঃখে। স্বদেশ ছেড়ে পরবাসে আছি মাগো নেই তো ভালো মন। তোমার জন্যে হৃদয় কাঁদে প্রতি ক্ষণে-ক্ষণ। ইচ্ছে হলেই দেখতে পাই না তোমার মমতা ভরা মুখ। মনের দুঃখ মনে লয়ে কেঁদে ভাসাই বুক। কষ্টই আমার জীবন সঙ্গী, কষ্টই আমার ভূবন; সুখের নাগাল পাইনি আজো কেউ হয়নি মোর আপন। যারেই আমি আপন ভাবি সেই হয়ে যায় পর। আসলেই জীবন আমার এমনই কষ্টকর! তুমিবিহীন জীবন আমার মাগো এমনই কি কাটবে জীবন ভর? ভালোবাসা কেড়ে নিচ্ছে আজ যান্ত্রিকতার শহর। কষ্টের এই দিনে মাগো তোমার মত মমতা ভরে কেউ করে না আদর; এমনি করে কেটে যায় বেলা অজস্র তিন-প্রহর। বড়ই দুর্বিষহ জীবন এখন মনে উত্তাল হাওয়া। ইচ্ছে জাগে মা তোমার কোলে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাই হয় না আর পাওয়া। সুখের সেই দিনগুলি আসবে যে আবার কবে? ভালোবাসার পরশ দিয়ে পরম মমতায় থাকবে যে তুমি আমার পাশে রে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।