প্রথম দেখা মেয়ে মনের আকাশে একবার দেখা দিয়ে হ্যালির ধূমকেতুর মতো কোথায় গেলে হারিয়ে, বাঁশবাগানে জোনাকির আলোর ভেতর তোমায় খুঁজেছি শত শত বার; ভ্রমরের কানে কানে বলে দিয়েছি বলে দিও দেখা হলে আবার তারে ছাড়া শূন্য;হৃদয় আমার। দক্ষিণা বাতাসে ভাসিয়ে দিয়েছি মনের কথা বৃষ্টিরজলে ধুঁয়েছি সব ব্যাথা হৃদয় করে রেখেছি পবিত্র, বুকের ভেতর ছটফট করে ভয় নিয়ে তবুও কান পেতে রই দক্ষিণা বাতাসে দাঁড়িয়ে থাকি সবুজে ঘেরা মেঠো পথে; যদি একবার খুঁজে পাই হারিয়ে যাওয়া প্রথম দেখা মেয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।