শীতের রাতে ঘুম শেষে ভোরের আলোয় স্নান করে, চাদরে পুরো দেহটা মুড়িয়ে হাজার বছরের বৃদ্ধার মতো কাঁপতে কাঁপতে; তাকিয়ে দেখি কচুপাতায় জমে থাকা একটুখানি শিশির যদি সেথায় তোমারে খুজে পাই। সকালের রোদে হীরার মতো চকচক করে কত আদর করে বুকে জড়িয়ে রাখে তারে, আমি দর্শক অবাক দৃষ্টিতে শুধু দেখে তৃষ্ণা মেটাই; আমার আবেগের যতটুকু ভালবাসা ছনের ঘরের মতো নড়বড়ে খুঁটির উপর দাড়িয়ে, তার পুরোটাই কচুপাতায় জমে থাকা একটুখানি শিশির ঘিরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।