ফাল্গুনী প্রেম

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

ফাহিম আজমল রেম
  • 0
ফাল্গুনের কোন এক পড়ন্ত বিকেলে,
হাটছিলাম সিটি মহাসড়কের ধারে,
চোখ যাচ্ছিল সরে সরে,
সেই অপ্সরীটির দিকে বারে বারে,
তখন আমাকে টানছিল চুম্বকের বেগে,
যদি সে যেত সেদিন রেগে,
চুরমার হত আমার স্বপ্ন সাথে সাথে,
ক্রন্দনময় দুঃস্মৃতিময় আবেগে,
কিন্তু হলো না তা ভাগ্যবশত,
দেখা করতাম তাই আমরা,
পরবর্তীতে খুবই অবিরত,
তবে ছিল অনেক ক্ষেত্রেই,
আমাদের দুজনের চরম দ্বিমত,
তবুও মেনে নিতাম আমি নীরবে,
প্রতিষ্ঠা করতে নিরপেক্ষ অভিমত,
কিন্তু টিকলনা এই মিষ্টি দুষ্ট সম্পর্ক,
ফাল্গুনের কোকিলের সুরের মতই,
আজ তাই সে শুধুই এক অতিথি চরিত্র,
আমরা এখন একে অপরের চরম শত্রু
সামাজিক,পারিবারিক আর ব্যক্তিগত সম্পর্কগুলোরর মাঝে
আড়াল করে দিলাম সযত্নে তাকে,
ভালবেসেছিলাম অকাতরে যাকে,
অর্থের প্রাচুর্যের কৃত্রিমতাই যে তাকে ধরে রাখে।
এই সম্পর্ক তো চাইনি আমি,
চাইনি এমন ফাল্গুনী প্রেম,
বাগানের সব কৃষ্ণচূড়া ফুলের আড়ালে,
ঢাকা পড়ল সেই চরম স্মৃতিময় ফ্রেম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান অনেক সুন্দর লিখেছেন। ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
সামাউন বিন আজিজ ওরে দাদা, রাস্তায় দেখে প্রেম করতে গেলেন. ........আমি vato দিলাম , সাথে ভোট .....
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর কবিতা ! ভাল লাগল । ভোট রইল ।
গোবিন্দ বীন প্রতিষ্ঠা করতে নিরপেক্ষ অভিমত, কিন্তু টিকলনা এই মিষ্টি দুষ্ট সম্পর্ক, ফাল্গুনের কোকিলের সুরের মতই, আজ তাই সে শুধুই এক অতিথি চরিত্র, ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল। আমরা এখন একে অপরের চরম শত।
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল লেগেছে, শুভেচ্ছা জানবেন, ভাল থাকা হয় যেন।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৬
ইমরানুল হক বেলাল ভালো হয়েছে। শুভকামনা রইল। ভোট দিয়ে গেলাম।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৬
মেহেদী নাইম অনেক সুন্দর!
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৬

২৯ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬