আমি যদি মরে যাই, দক্ষিনা জানালাটা খোলা রেখে দিও তুমি বারান্দার ইজি চেয়ারটা নাড়িয়ে দিও মাঝেমাঝে বৃষ্টি এলে কাগজের নৌকা ভাসিও ছাদের বদ্ধ জলে ৷ একটুখানি ছুয়ে দিও অপাঠিত উপন্যাসের বইগুলোতে ৷ নিঃসঙ্গ ক্যাকটাসটাকে সঙ্গ দিও মন চাইলে ৷ আমার ফেসবুক প্রফাইলটাতে ঘুরে আসিও সময় করে ৷ আর হ্যা, তোমার স্মৃতিতে বাঁচিয়ে রেখ আমার স্মৃতিগুলোকে ৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।