আমি যদি মরে যাই

দুঃখ (অক্টোবর ২০১৫)

বিষন্ন কবি
  • ২২
আমি যদি মরে যাই,
দক্ষিনা জানালাটা খোলা রেখে দিও তুমি
বারান্দার ইজি চেয়ারটা নাড়িয়ে দিও মাঝেমাঝে
বৃষ্টি এলে কাগজের নৌকা ভাসিও
ছাদের বদ্ধ জলে ৷
একটুখানি ছুয়ে দিও অপাঠিত উপন্যাসের বইগুলোতে ৷
নিঃসঙ্গ ক্যাকটাসটাকে সঙ্গ দিও মন চাইলে ৷
আমার ফেসবুক প্রফাইলটাতে ঘুরে আসিও সময় করে ৷
আর হ্যা,
তোমার স্মৃতিতে বাঁচিয়ে রেখ আমার স্মৃতিগুলোকে ৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ কবির এটাই কী শেষ ইচ্ছা ? দারুন লিখেছেন । খুব ভাল লাগল ।
আপেল মাহমুদ ‌ছোট হ‌লেও অ‌নেক অা‌বেদন রে‌খে গে‌লো।
রেজওয়ানা আলী তনিমা চমৎকার অনুকবিতা। শুভেচ্ছা ও ভোট রেখে গেলাম।
তুহেল আহমেদ অনুভূতিতে অসম্ভব রকমের নাড়া দেয়ার মত একটি লিখা ! ছোট্ট এক টুকরো দুঃখবিলাস --
তৌহিদুর রহমান ছোট্ট সুন্দর একটি কবিতা। ঠিক যেন মনের মত। শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
গোবিন্দ বীন একটুখানি ছুয়ে দিও অপাঠিত উপন্যাসের বইগুলোতে ৷ নিঃসঙ্গ ক্যাকটাসটাকে সঙ্গ দিও মন চাইলে ৷ আমার ফেসবুক প্রফাইলটাতে ঘুরে আসিও সময় করে ৷ ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল। ভোট রেখে গেলাম।
F.I. JEWEL N/A # অনেক সুন্দর কবিতা ।।

১৭ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬