আপনার কাছে - আমার মাথাটা বন্ধক রেখে গেছে ইংরেজরা তাই নিয়ম হিসেবে মাথার মালিক আপনি | দেহটা আমার । দেহটায় হাত দিয়ে যখন স্পন্দন খুঁজি তখন ভাবি বেঁচে আছি । কিন্তু জবুথুবু দেহটা টালমাতাল । খাদ্য নেই , আত্মবিশ্বাস নেই বাঁচার । তাই আমি ঠিক করেছি দেহটাও আপনাকে দিয়ে দিব । আপনি ব্যবস্থা করুণ দেহটা নেবার । সঙ্গে গর্দানটাও । ঘাড়টা ইদানিং বড় বেশি পীড়া দিচ্ছে শক্ত হাড়গুলোতে পোকার মত কি সব নড়েচড়ে । দেহ সাহস পায়না ঘাড় নিয়ে চলতে , কখন কি হয়ে যাবে ভেবে । প্লীজ , আমার ঘাড়টা সংরক্ষণ করুণ । আপনি তো বানরও সংরক্ষণ করেন । মাথাবিহীন ঘাড় নিয়ে আমি কি করব । আমার মাথা তো এখন আপনার খেলার সাথী । রক্তাক্ত পায়ের তলায় ভেজা মাটির চোখ । মুখের মধ্যে লেপটে দেওয়া আছে সংখ্যালঘু ছাই । শুনুন ,আর পারছি না , এবার সারা দেহটার কিছু একটা করুন । আপনিই তো আমার মহাশয়া । ডোম ডেকে না হয় মাটি চাপা দিন , বেশি সময় নিবেন না । ওদের একটু তাড়াতাড়ি করতে বলুন । এত বেশি সময় লাগার কথা তো নয় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।