আর ঝরে পড়া কৃষ্ণচূড়া শুকনো লাল পাঁপড়ি স্মৃতির অপকটে ভেসে আসা পুরানো দিন-রাত্রি।
না পাওয়ার মাঝে পাওয়ার আনন্দগুলো যখন খেলা করে, বেদনাগুলো তখন মুখ লুকিয়ে রাখে আকাশ-মাটি-গাছ-পাতা-ফুল চুপটি করে হাসে- চোখ রাঙিয়ে বলে-ঐ যে দেখ লাল সূর্য কেমন গণগণে তাপ, ঝলসে যায় পৃথিবী-চাঁদ-মঙ্গলে...
উষ্ণতা আর কোমল আদর ঝাপটে ধরার প্রাণ প্রাচুর্য কোথা থেকে আসে বলো?
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।