বেঁচে থাকা

২৫ মার্চ কাল রাত্রি (মার্চ ২০১৬)

নাফ্হাতুল জান্নাত
  • 0
  • ৪০৯
আরে, এই কেমনতর বেঁচে থাকা
চারদিক নিঃশব্দ-সুনশান
শ্বাস নেওয়ার মত-
নেই কোন খোলা হাওয়া।

নিঃস্তব্দ, নিঝ্-ঝুম চারদিক
চোখ মেলে তাকাবার
নেই কোন অবকাশ।

হাত পা মেলে ডানা ছড়াবার
নেই কোন স্থান।
কেন এমন হায় এই
অনিকেতের মত বেঁচে থাকা...

নিজ স্বদেশ, নিজ জন্মভূমি
কেমন যেন অপর হয়ে ওঠে
জনমঙ্গল কি প্রতিষ্ঠা পেয়েছে
শাসন-শোষনের দ্বার কি বন্ধ হয়েছে
নাকি পুঁজিবাদের দৌরাত্বে-হারিয়ে গেছে
সময়ের অন্ধকারে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০৫ আগষ্ট - ২০১৫ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬