ভোরের মিষ্টি বাতাসে ভেসে আসে সুঘ্রাণ আড়মোরা ভেঙে ওঠে সূর্যমুখী ফুল হাঁটি হাঁটি পা পা করে সকাল গড়িয়ে দুপুর হামগুড়ি দিয়ে সূর্যটা তখন হারিয়ে যায় সাদা মেঘের আড়ালে তোমাকে তখন খুব মনে পড়ে।
রাতের আকাশে মায়াবী শুকতারা ঝলমলে আলোর নাচন খেলা করে যায়, তখন তোমার মমতাময়ী হাত মায়া ভরা চোখ আর উড়ন্ত চুম্বন আমাকে আগোছালো করে দেয় আমি হারিয়ে ফেলি নিজেকে ঝাপসা কুয়াশার মত চারপাশ অবচেতন আমি, খুঁজে পায়না লেখার কলম।
ঝলমলে রোদ্দুরে আমি আবার জেগে ওঠি ভুলে যায় রাতের দুঃস্বপ্ন গুলো নতুন ভাবে গুছিয়ে শুরু করি তোমার জন্যই তো এই পথচলা তা তোমারই জন্য তুমি তো অনু্প্রেরনা…
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।