প্রতু্ষা

শ্রমিক (মে ২০১৬)

নাফ্হাতুল জান্নাত
  • ৩১
ভোরের মিষ্টি বাতাসে ভেসে আসে সুঘ্রাণ
আড়মোরা ভেঙে ওঠে সূর্যমুখী ফুল
হাঁটি হাঁটি পা পা করে সকাল গড়িয়ে দুপুর
হামগুড়ি দিয়ে সূর্যটা তখন হারিয়ে যায়
সাদা মেঘের আড়ালে তোমাকে তখন খুব মনে পড়ে।

রাতের আকাশে মায়াবী শুকতারা ঝলমলে আলোর নাচন
খেলা করে যায়, তখন তোমার মমতাময়ী হাত মায়া ভরা চোখ
আর উড়ন্ত চুম্বন আমাকে আগোছালো করে দেয়
আমি হারিয়ে ফেলি নিজেকে
ঝাপসা কুয়াশার মত চারপাশ
অবচেতন আমি, খুঁজে পায়না লেখার কলম।

ঝলমলে রোদ্দুরে আমি আবার জেগে ওঠি
ভুলে যায় রাতের দুঃস্বপ্ন গুলো
নতুন ভাবে গুছিয়ে শুরু করি
তোমার জন্যই তো এই পথচলা
তা তোমারই জন্য তুমি তো অনু্প্রেরনা…
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা ভালো লাগল । শুভেচ্ছা
কেতকী অনুপ্রেরণা থাকুক সবসময়। কবিতায় ভোট রইল।
মোঃ আতিফুর রহমান আতিক হামগুরি না হয়ে হামাগুড়ি । ভালো লাগল । আমার কবিতায় আমন্ত্রন ।
মোহাঃ ফখরুল আলম N/A কিছু বানান ভুল আছে। ভাল লেগেছে পড়ে। পাশে থাকব। আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।

০৫ আগষ্ট - ২০১৫ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬