প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
তুই কি আমার সেই
ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)
রিফাত বিন ছানাউল্লাহ্
৬
0
১৮
তুই কি আমার সেই প্রাণ ?
যেই প্রাণের আজো আধেক অংশ
আমার হৃদয়ে থাকে,
বাকিটুকু তাঁর কোনো জনমে
না'জানি দিয়েছি কাকে।
তুই কি আমার সেই গান?
যেই গানের আজো আধেক অংশ
মেলাতে পারেনি কেউ,
বাকিটুকু সেই মিলে যাওয়া গান
এ'বুকে তোলে ঢেউ।
তুই কি আমার সেই সুখ?
যেই সুখের আজো আধেক কারণ
দুঃখের পাড়ায় থাকে,
বাকিটুকু সুখও দুঃখেরই মতো
পাইনা বলে তাঁকে।
তুই কি আমার সেই সুর?
যেই সুরের আজো আধেক অংশ
হৃদয়ে ঝড় তোলে,
বাকিটুকু সুরে সুধা নিয়ে বাঁচি
তাঁকে পেতে হবে বলে।
তুই কি আমার সেই প্রেম?
যেই প্রেমের আজো আধেক সত্বা
আমাতে বেঁচে আছে,
বাকিটুকু প্রেম না-জানি কোথায়
দিয়েছি কার কাছে।
তুই কি আমার সেই জনা?
যেই জনা আজো আধেক ভাবায়
আমার সকল কিছু,
হাজার জনম ছুটেছি আমি
সে'জনার পিছু পিছু।।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়েজ উল্লাহ রবি
বেশ ভাল লিখেছেন, শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
রিফাত বিন ছানাউল্লাহ্
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩১ ডিসেম্বর, ২০১৬
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ দিন আগে
রিফাত বিন ছানাউল্লাহ্
ধন্যবাদ......
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
আল মামুন
ভাল লিখেছেন। শুভেচ্ছা.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ দিন আগে
রিফাত বিন ছানাউল্লাহ্
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
শাহ আজিজ
আরো চর্চা চাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ দিন আগে
রিফাত বিন ছানাউল্লাহ্
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
গাজী সালাহ উদ্দিন
সুন্দর ।আমার পাতায় আমন্ত্রণ রইলো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
রিফাত বিন ছানাউল্লাহ্
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
তাপস চট্টোপাধ্যায়
সুন্দর ছন্দ . সুন্দর ভাব . আমার পাতেয়ে আমন্ত্রণ .
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ দিন আগে
রিফাত বিন ছানাউল্লাহ্
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১২ জুলাই - ২০১৫
গল্প/কবিতা: ৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী