স্বপ্ন নববর্ষ

নববর্ষ (এপ্রিল ২০১৭)

রাকিব মাহমুদ
  • ৪৮১
কথা ছিল, এবার শুরুতেই ঘরের কাজে হাত দেয়ার
এই কাঠ-ফাটা গ্রীষ্মেই, বর্ষাটা চলে আসার আগেই
হলো না, চারদিকে কতকিছু পড়ে আছে, কোনটা
আগে কোনটা পরে গোছাতে গোছাতেই বর্ষা পার
ওদিকে শরতের সাদা-সাদা মেঘগুলো সব
নীল আকাশে পাল তুলে দিয়েছে
দিনগুলো ভেসে যেতে থাকে ওই মেঘেদের সাথে!

দেখতে দেখতে হেমন্তের ফসল উঠে গেল ঘরে
কিছুকিছু হিসাব নিকাশ ঠিকই চুকেবুকে গেল
তবুও ঘরখানি আর সাড়াই করা হলো না
কথা ছিল, এবারের শীতে একসাথে থাকা হবে
হলো কই? প্রচন্ড শীতে কাঁথা-কম্বলই সম্বল শুধু!

বসন্তটা ভালোই লাগে-- একসাথে বাধঁনহারা ঘুরাঘুরি
প্রজাপতির মতো উড়াউড়ি, কত রঙের ছড়াছড়ি!
এসে গেল পহেলা বৈশাখ, বাঙালির নববর্ষ উৎসব!
নতুন করে স্বপ্নপূরণের আশা বাসা বাঁধে বুকে জাকিয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রাকিব মাহমুদ @ মোঃ নূরে-আলম সিদ্দিকী... অসংস্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। শুভকামনা নিরন্তর।
মোঃ নুরেআলম সিদ্দিকী ওহ! তাই? অসাধারন হল...

০৫ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬