জনম জনম ধরে রাত্রিগুলো কেন শুধু কালো হয় কেন দিনের মতো করে কথা বলে না ওই চাঁদ? বৈশাখী ঝড় এসে ভালোবাসা বেসে গেলে তবু সাগরের ঢেউ বলো কেন মুছে দেবে পদচিহ্নগুলো!
আকাশের ওই চাঁদ জানে কত তারা নিভে গেল তারপর ঝরে গেল অকালে। কেন মনের মাঝে বাজে হাহাকার ধ্বনি, নিশিরাতে কার ডাক শুনি! চিৎকার করে কেন বলতে পারি না-- ডেকো না!
সূর্য, তুমি ভালোবেসো না, ভালোবাসা বোঝো না! নাহয় আঁধারের বুকে আমি খুঁজে নেব ঠিকানা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।