নৈশব্দিক কথোপকথন

কোমলতা (জুলাই ২০১৫)

মহাশয় কর্কট
  • ১৬৩

নৈশব্দিক কথোপকথন
মহাশয় কর্কট

তুমি তোমার জানালায়
আর
আমি আমার ছাদে...
অপলকে চেয়ে দেখি চাঁদ
মুঠোফোনের ওপ্রান্তে তুমি
আর
এপ্রান্তে আমি চুপচাপ
নৈশব্দের মুখরতায়
কত কথা যে বলি দুজন!

তোমার জানালায় তুমি
আর
আমার ছাদে আমি
পরস্পর পরস্পরকে নিঃশব্দে সঙ্গী করে
ভিজতে থাকি
গলে যাওয়া চাঁদের আলোয়
এদিকে রাত
শৈশব থেকে বার্ধক্যের দিকে ছোটে
আমাদেরই অগোচরে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা ভালো লাগালো কবিতা ।
এই মেঘ এই রোদ্দুর হুম সত্য।। কবিতা ভাল লাগল
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগালো । আমার কবিতা ও গল্পের পাতায় আমন্ত্রণ রইলো ।
গোবিন্দ বীন ভিজতে থাকি গলে যাওয়া চাঁদের আলোয় এদিকে রাত শৈশব থেকে বার্ধক্যের দিকে ছোটে আমাদেরই অগোচরে! ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
অনেক, অনেক, অনেক ধন্যবাদ।

১৯ জুন - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬