এক সিঁদুর মাখা সন্ধ্যায় তুমি বাধন করলে ত্যাগ গর্ভ হতে জীবনের বাঁধনে কি অপূর্ব পৃথিবীর লালিমায় নীড়ে ফেরা পাখীর কলরব। তোমার বাঁধনের নাড়িখানি পেঁচিয়েছিল আমার পুরো কণ্ঠনালীতে কপালে ছিল রাজটীকা, মৃত্যুশয্যায় তুমি করছিলে স্মৃতিচারণ। আজ আমি ৬০ টি বসন্ত করছি পার রাজা হইনি ধনসম্পদে কিন্তু হয়েছি রাজা মনের অন্তঃস্থলে মলিন হইনি হইনি কুলাঙ্গার সবার মাঝে থেকেও একা আমি বিচরি আপন মনোনীত পথ।
তুমি কি আমায় গেলে ছুঁয়ে ! ঐশ্বরিক এক হাওয়ায় আজকের দিনে? ঈশ্বর মহান বটে তার’চে নও কিছু কম তুমি !!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।