প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আজন্মের বৈরিতা
বৈরিতা (জুন ২০১৫)
এস এম খায়রুল বাসার
৮
২
১৭০
চিত্ত আর ভাষ্যের আজন্ম বৈরিতা
বয়ে বেড়ায় দেহ ভেলা।
চিত্তের প্রমিতি সাঁতারে কণ্ঠনালী অতিক্রম;
মুখগহ্বরে প্রলংবিত দন্তাতঙ্ক -প্রকাশে নির্লজ্জ বৈপরিত্য !
স্বপ্ন আর বাস্তবের আজন্ম বৈরিতা
বয়ে বেড়ায় দেহ ভেলা।
পূর্ণিমার চাঁদ দেখি, বসি কল্পনার রাজসিক চেয়ারে।
রজনিগন্ধ্যা আর হাসনাহেনার মাল্য বিনিময়ে –
রাজনৈতিক বৈরিতা মিটিয়াছে, বসিয়াছে সভা;
ধনী-নির্ধন, আম-জনতা একই কাতারে বসা।
ঊষার আলোতে তন্দ্রা ভেঙ্গে দেখি-
অগ্নিদগ্ধের বিপরীতে বুলেটবিদ্ধের যন্ত্রণা
বৈরিতা বাড়ায়াছে ভারি।
শোনা আর দেখার আজন্ম বৈরিতা
বয়ে বেড়ায় দেহ ভেলা।
অসাধারণ বাগ্মিতায় চেতনার জাবর কাটার শব্দে-
দাঁড়ায় স্থির হয়ে।
বাস্তবে দেখি ঠিক বিপরীত কাজটা;
অঝোরে কাঁদে শৃঙ্খলিত বাক্-টা।
বৈরিতা নয় মৈত্রীতা চেয়েছি, চেয়েছি প্রেমের জয়
মিনতিভরে-দু’জনের কাছে ;
অস্তিত্বের নিরন্তর লড়াইয়ে ক্লান্ত আমি
মরণমাঝে লুকাতে চলেছি – এখনও হয়নি রফা।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Anamul Haq
পূর্ণিমার চাঁদ দেখি, বসি কল্পনার রাজসিক চেয়ারে। রজনিগন্ধ্যা আর হাসনাহেনার মাল্য বিনিময়ে –--------------------Niceeeeee
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ জুন, ২০১৫
কানিজ ফাতেমা
পূর্ণিমার চাঁদ দেখি, বসি কল্পনার রাজসিক চেয়ারে। রজনিগন্ধ্যা আর হাসনাহেনার মাল্য বিনিময়ে – রাজনৈতিক বৈরিতা মিটিয়াছে, বসিয়াছে সভা; ধনী-নির্ধন, আম-জনতা একই কাতারে বসা।-----nice
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৫
হাসনা হেনা
অস্তিত্বের নিরন্তর লড়াইয়ে ক্লান্ত আমি মরণমাঝে লুকাতে চলেছি – এখনও হয়নি রফা। valo likhecen. Thank you..
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুন, ২০১৫
এস এম খায়রুল বাসার
thanks
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ জুন, ২০১৫
Anamul Haque
বৈরিতা নয় মৈত্রীতা চেয়েছি, চেয়েছি প্রেমের জয় মিনতিভরে-দু’জনের কাছে ; অস্তিত্বের নিরন্তর লড়াইয়ে ক্লান্ত আমি মরণমাঝে লুকাতে চলেছি – এখনও হয়নি রফা। ----------------------AwEsOmEeeeeee
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুন, ২০১৫
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
খুব ভালো লাগলো .....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুন, ২০১৫
গোবিন্দ বীন
অসাধারণ বাগ্মিতায় চেতনার জাবর কাটার শব্দে- দাঁড়ায় স্থির হয়ে। বাস্তবে দেখি ঠিক বিপরীত কাজটা; অঝোরে কাঁদে শৃঙ্খলিত বাক্-টা। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জুন, ২০১৫
এস এম খায়রুল বাসার
উৎসাহ দেবার জন্য ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জুন, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্
বৈরিতা নয় মৈত্রীতা চেয়েছি, চেয়েছি প্রেমের জয় মিনতিভরে-দু’জনের কাছে ; অস্তিত্বের নিরন্তর লড়াইয়ে ক্লান্ত আমি মরণমাঝে লুকাতে চলেছি – এখনও হয়নি রফা।-----------------উপলব্ধির চমৎকার প্রকাশ । বেশ ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জুন, ২০১৫
এস এম খায়রুল বাসার
আপনাদের উৎসাহ আমার লেখার প্রেরণা যোগায়
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জুন, ২০১৫
ফয়সল সৈয়দ
পূর্ণিমার চাঁদ দেখি, বসি কল্পনার রাজসিক চেয়ারে।অসাধারণ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জুন, ২০১৫
এস এম খায়রুল বাসার
মন্তব্য করার জন্য ধন্যবাদ। আরো লেখার উৎসাহ পেলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জুন, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ মে - ২০১৫
গল্প/কবিতা: ৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী