নববর্ষ

নববর্ষ (এপ্রিল ২০১৭)

এস এম খায়রুল বাসার
  • ২৮৪
নববর্ষ-
ধুয়ে-মুছে দাও সব দু:খ।
জীর্ণতা করে দাও দীর্ণ।
পঙ্কিলতা পুড়ায়ে কর ভস্ম ।
নববর্ষ -
কালো মেঘ দাও সরিয়ে
প্রশস্ত নীল আকাশ দাও দেখতে ।
শুদ্ধতায় ভরে উঠুক সবুজ সব স্বপ্ন।
নববর্ষ -
কালবৈশাখির তান্ডবে-
ভেঙ্গে দাও দানবের হস্ত,
শুষ্ক করে দাও নি:স্বের গলদশ্রু।
নববর্ষ -
বজ্রধ্বনিতে আর বিজলীর চমকে-
কেটে যাক ক্ষোভ সব,
সম্ভাবনার বাঁশি বাজাও স্নায়ুকোষে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০১ মে - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬