প্রাণহীন ইট পাথরে তুমি সবুজ দুর্বাঘাস কোমল গালিচার মত আমি ভোরের শিশির তোমার সমস্ত অবয়ব জুড়ে, অথচ আমি বাস্প হয়ে যাই সূর্য্ উদয়ের সাথে সাথে অতঃপর তৃর্ণভোজী পশুরা আসে ছিড়ে-কুড়ে খায় তোমাকে। উদারস্ত করেই খ্যান্ত হয়না কেবল আবার উগরে মুখে এনে আরাম করে চিবোয় জাবর কাটা বলে যাকে, অথবা নিড়ানী দিয়ে তুলে ফেলে বাগানমালী আগাছা ভেবে- আগাছা পরিস্কার করার গরজে। কিম্বা, মাংসাসী পশুরা- ছুটে চলে তোমার তনুর উপর পা ফেলে তাদের নখের দগদগে ক্ষত তোমার সমস্ত কোমল অঙ্গে, অথচ তোমার সমস্ত তনুমনে তাদেরই আনাগোনা তৃর্ণ্ভোজী-মাংসাসী পশু অথবা বাগানমালী। আমি বিন্দু বিন্দু বাস্প হয়ে শ্রাবণের সজল মেঘ এখন ছুটে চলেছি বায়ুর স্রোতে হয়ত এখানে নয় অন্য কোনখানে ঝরব বৃস্টি হয়ে। হয়ত দুর্বাঘাসের উপরে নয় কোন ধূষর ক্যাকটাসের উপর নয়তো নদী-সাগর অথবা কোন মরুভূমি কিম্বা প্রাণহীন ইট-পাথরে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ঝরব বৃস্টি হয়ে হয়ত দুর্বাঘাসের উপরে নয় কোন ধূষর ক্যাকটাসের উপর নয়তো নদী-সাগর অথবা কোন মরুভূমি কিম্বা প্রাণহীন ইট-পাথরে।।
১৯ এপ্রিল - ২০১৫
গল্প/কবিতা:
১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।