প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
হারিয়ে যাব
প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)
ম, ম শফিকুল ইসলাম প্রিয়
৩
0
১১
আমি ফুল ফাগুনের স্বর্গ ছেড়ে
সন্ধ্যা আবীরে হারিয়ে যাব।
তোমার স্বলাজ নীলাভ দীঘল নয়ন
গৌরি বরণ আলতা চরণ
নুপুর নিক্কনে ধরা দেব।
আমি প্রজাপতির আবাস ছেড়ে
চৈতি হাওয়ায় পালিয়ে যাব।
তোমার পলাশ রাঙা অধর নিটল
আধার কালো মাথার কুন্তল
দুস্টুমিতে উড়িয়ে নেব।
আমি কুয়াশা ঢাকা পৃথিবি ছেড়ে
সাঝ-সকালের শিশির হব।
তোমার মৃদ-মধুর কথা বলা
আলতো পায়ে ছন্দে চলা
চপল দুইপা ধুইয়ে দেব।
আমি বর্ষা মুখর সন্ধ্যা ছেড়ে
শীত সকালের রৌদ্র হব।
তোমার ডাগর ডাগর কাজল নয়ন
ছন্দ-মধুর বলার ধরণ
স্পর্ষে তোমায় উন্মতা দেব।
তুমি ফাগুন শাখার শিমুল হইও
আমি কালো ভ্রমর হব।
ফাগুন হাওয়া বইবে যখন
তোমার রেনু মাখব তখন
গুনগুনিয়ে গান শোনাব।
কার্তিকের ঐ শরসে ক্ষেতে
শিশির হাওয়া উঠেবে মেতে
তোমার এলোচুলের গন্ধ মেখে
অধরে মোর অধর রেখে
স্বর্গ শুধার পরশ নেব।।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন
খুব ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ রইল...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ ফেব্রুয়ারী, ২০১৭
ম, ম শফিকুল ইসলাম প্রিয়
শুভ কামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ ফেব্রুয়ারী, ২০১৭
গোবিন্দ বীন
কার্তিকের ঐ শরসে ক্ষেতে শিশির হাওয়া উঠেবে মেতে তোমার এলোচুলের গন্ধ মেখে অধরে মোর অধর রেখে স্বর্গ শুধার পরশ নেব।।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ ফেব্রুয়ারী, ২০১৭
ম, ম শফিকুল ইসলাম প্রিয়
অনুপ্রেনিত হইলাম। ভালো থেকেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ ফেব্রুয়ারী, ২০১৭
আহমাদ সা-জিদ (উদাসকবি)
খুব ভালো। ভালো থাকুন ভালোবাসায় শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ ফেব্রুয়ারী, ২০১৭
ম, ম শফিকুল ইসলাম প্রিয়
শুভ কামনা রইল। ভালো থাকবেন এই কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ ফেব্রুয়ারী, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ এপ্রিল - ২০১৫
গল্প/কবিতা: ১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী