বদলে গেলো তোমার মন বদলে যাওয়া ছিল কি দরকার এই তুমি ছিলে আমার আপন আমার নামেই হৃদয়ে কাঁপন বারবার বদলে গেলো তোমার আচরণ একটা সময় ভালবাসতে আমায় এখন তোমার বিরক্তির কারন ভালোবাসা বদলে গেলো করুনায় রোদেলা আকাশে মেঘ ভাসে সেই তুমি আজ বড্ড অচেনা নিয়তি আমায় দেখে হাসে এই তুমি কি আমার সেই জনা তোমার সব ছিল ছলনা তাই ভালোবাসা হোল না কি পেলে দুঃখ দিয়ে বোল না এই তুমি কখনোই আমার ছিলে না ভালোবাসা বদলে গেলো শত্রুতায় চুপ করে থাকি জীবনের বৈরিতায়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্
রোদেলা আকাশে মেঘ ভাসে
সেই তুমি আজ বড্ড অচেনা
নিয়তি আমায় দেখে হাসে
এই তুমি কি আমার সেই জনা ------------------------বেশ ভাল লাগল সুন্দর কবিতাটি ।
এমএআর শায়েল
হোল না, বোল না, জানি না কোন অর্থে লিখেছেন। আশা করি শব্দগুলো হলো না, কিংবা বলো না হওয়ার কথা ছিল। দাড়ি, কমা কোথায় ভাই কবিতার। কবিতা তো সুন্দর হয়েছে। ভাল লাগলো, ভোটও রইল। আমার পাতা ও লেখায় আসবেন। সৃজনশীল মন্তব্য আশা করি।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।