ইচ্ছে মতো লিখতে পারি বলতে পারি কথা এইতো আমার স্বাধীনতা । মায়ের চোখের জল বোনের চাপা কান্নাতে মিশে আছে স্বাধীনতাতে । এই যে আমি তুমি একসাথে যাই যথা তথা এটাই আমার স্বাধীনতা । মা বোনের সম্ভ্রম লক্ষ্য শহীদের রক্তে আঁকা এইতো আমার স্বাধীনতা । একটা মানচিত্র একটি দেশ শ্রমিক ,শিক্ষক ,ছাত্র জনতা এরাই এনেছে স্বাধীনতা । টেকনাফ থেকে তেতুলিয়া উড়ে শুধুই লাল সবুজের পতাকা এইতো আমার স্বাধীনতা । বাংলাদেশীর বীরত্বের গাঁথা এইতো আমার স্বাধীনতা । ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমরানুল হক বেলাল
বেশ সুন্দর কবিতা লিখেছেন সালাউদ্দিন ভাই।
আপনার দেশপ্রেম সমাজ জাতীয় চেতনার উন্মেষ দেখে মুগ্ধ হলাম।
ভোট রেখে গেলাম।
আমার পাতায় আমন্ত্রণ।
গোবিন্দ বীন
উড়ে শুধুই লাল সবুজের পতাকা
এইতো আমার স্বাধীনতা ।
বাংলাদেশীর বীরত্বের গাঁথা
এইতো আমার স্বাধীনতা । ।
ভাল লাগল,আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রন রইল।
ভোট রেখে গেলাম।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।