ঊনচল্লিশ বছরের স্বাধীন মানচিত্রে দাড়িয়ে বুকের ছিদ্র পথে গড়িয়ে পড়া রক্তের অক্ষরে কেউ কি লিখে দিবে লাল সবুজ পতাকায় আমি আজ স্বাধীন... বাংলার প্রতিটি মানুষ আজ স্বাধীন...
আজও রক্ত দেখি কবিতার চরণে বোনের শহীদ হওয়া লজ্জা লাশের রক্ত... সন্তান হারা মায়ের অশ্রু আজও ঝরে হায়েনার গুলিতে ঝাঁঝরা লাশের বুকে...
রাতের আঁধারে আজও রাজাকারের পদধ্বনি ঘৃণ্য মুখগুলো উচ্চশিখরে থামায়নি অট্টহাসি.. লাঞ্ছিত শহীদ পরিবারের আজ সান্ত্বনা বাণী অবাঞ্ছিত মৃত্যু স্বাধীনতার অনিবার্য প্রাপ্তি...
কবিতার খাতা এখন গুমরে কাঁদে... লাল সবুজ পতাকায় মুখোশ বানিয়ে... একই প্রশ্ন নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকে আমি কি আজ স্বাধীন?? বাংলার প্রতিটি মানুষ কি আজ স্বাধীন?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ শামছুল আরেফিন
না বন্ধু আমার নিজেরও মনে হয়না আমরা আজো সাধিন হতে পেরেছি।জেদিন আমাদের দেশে কোন দূরনিতী থাকবেনা, কোন শিশু খাদদের অভাবে কাদবেনা সেদিন আমরা স্বাধীন হব।
নামহীন
@ সাইফুল ইসলাম চৌধুরী... "বোনের শহীদ হওয়া লজ্জা লাশের রক্ত" বলতে লাশের রক্ত বোঝানো হয়েছে আর রুপক অর্থে কবিতার চরনে অপমানের দাগ কে টানা হয়েছে... এইবার বুঝতে পেরেছেন? নাকি আরো বুঝিয়ে বলতে হবে?
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।