অস্থির সময়, শূন্য ভালবাসা একবুক হাহাকার শূন্যতা চারদিক এমনই শূন্যতায় কেটেছে কত যে শীত, ফাগুন কত যে জ্বলেছে আগুন কত যে বাণ ডেকেছিল মনে কিছু তার ধরে রাখিনি। শুধু আজকের দিনের প্রত্যাশায়- তুমি আসবে ভালবাসবে, প্রাণ খুলে প্রাণে, চোখে রেখে চোখ। এ আশায় অস্থির হয়ে আমি পথ চেয়ে বসে আছি- পাথর দৃষ্টি আমার শাহবাগের ফুলের দোকান পেরিয়ে যেতেই টিউশন থেকে জমানো টাকায় কিনে নিই একটি গোলাপ- তোমাকে দেব বলে! অস্থির হয়ে বসে আমি- এ প্রতীক্ষা শেষ হয় না কখন আসবে পাশে বসবে তোতা পাখির মতো বলবে ভালবাসার হৃদয়ছোঁয়া মিষ্টি কথা! আমি তারই প্রতীক্ষায় বসে- বেলা গড়িয়ে যায় দেখা নেই তোমার পায়চারি করি অস্থির এই আমি ঘাম ছোটে, এই শীতেও ঘামতে থাকি ভালবাসা কি এভাবেই কষ্ট দেয়- এ আমার প্রথম প্রেম, তাই বুঝি কষ্টটা বেশি দাগ কেটে যায় হৃদয়ে! অকস্মাৎ শাহবাগমুখী ছুটে চলে দলবেঁধে কিছু টগবগে তরুণ- আমার ভয় হয় তবে কি আবার সংঘাত, রক্তপাত কোথাও? আর পারি না অপেক্ষা করতে হাতের গোলাপ শুকিয়ে গেছে এখন তাই শাহবাগের দিকে মরা-মনে ফিরতে থাকি- একি ভ্যানের ওপর শোয়ানো একটি মেয়ে কে কে ও! সাবেরা, সাবেরা না! আমি ছুটে যাই পিছু পিছু- অস্থির সময়ের সঙ্গে ছুটি ডিএমসিতে জরুরি বিভাগে ডাক্তার বললেন, নেই। সব শেষ। আমি শুধু অস্থির সময়, শুকনো গোলাপ হাতে দাঁড়িয়ে রই পাথর যেন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
কিছু টগবগে তরুণ- আমার ভয় হয়
তবে কি আবার সংঘাত, রক্তপাত কোথাও?
আর পারি না অপেক্ষা করতে
হাতের গোলাপ শুকিয়ে গেছে এখন
তাই শাহবাগের দিকে মরা-মনে ফিরতে থাকি-
একি।ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।