কোন এক বৈশাখী ঝড়েৃৃৃ... এলোচুল খুলে দিয়ে পিচঢালা পথটায়, কৃঞ্চচূড়ার বনে নিঝ্ঝুম নিরালায় হেটেছিলে আনমনে - দেখেছিলে তুমি কি আমায়! আমিও যে সেই প্রিয় ঝড়ে ভিজেছিগো ভালোবাসার অমোঘ বৃষ্টিতে, যা ছিল তোমার ওই নরম দৃষ্টিতে উপেক্ষা করতে পারিনি আমি ওই দৃষ্টির দায়। কোন এক বৈশাখী মেঘে... লুকিয়ে ছিল কিছু রাতজাগা আলো, সেই আলো এইবার তার রুপটা দেখাল তার মতো করে, কোন এক ধূসর বিকেলে। আমিও তো সেই মেঘমালায় খুঁজে গেছি সুখের আধার, আলোর বর্ণচ্ছটা, সুরের রাগিনী আর প্রেমের আরতি টুকু সেদিনের বৃষ্টির জলে।
শুধু সেই বৈশাখী ঝড়, ধুসর বিকেল বেলার বৈশাখী মেঘ তোমার নিদাঘ মুরতি আর আমার আবেগ, মিলেমিশে একাকার হয়েছিল সেদিনের বৈশাখী জলে আমার ওষ্ঠ ছুঁয়ে যে জল জমেছিল তোমার আঁচলে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
১০ ফেব্রুয়ারী - ২০১৫
গল্প/কবিতা:
৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।