এসো এসো এই বাংলার তীরে বিচলিত আছো যারা এসো এসো এই প্রেম ভরা নীড়ে মন পুড়ে যার খরা সবুজে সবুজে মাঠ ঘাট জমিন উদার মায়ের মতো বাতাসে এখানে ভালোবাসা বয় ফুল হাসে অবিরত।
যুগে যুগে যারা দেশ ভালোবেসে রেখেছে দেশের মান দেশের জন্য বীরের বেশে প্রাণ দিয়েছিলো অম্লান। দেশতো সবার চেতনার ধন ভালোবাসি অবিরল যতো বাধা আসে দেশের জন্য ততো বেশি অবিচল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।