আমার সকাল

দিগন্ত (মার্চ ২০১৫)

Nayan Pathak
  • 0
  • ১২৯
ভোরের আলোটা মুছিয়ে দিয়েছে কালো মেঘের ধারা
ঘাসের আগায় শিশির লেখা সুরেলা একতারা
কৃষ্ঞচূড়া সুন্দরী মেয়ে সজ্জাবহূল তণ্বী
আধো অন্ধকার বটের কোটরে আলো আমারই জনি্য
আধশোওয়া সারমেয়র ঘূম জড়ানো চোখের আকাশে
সকালের দেশে মাতা প্রকৃতি স্নিগ্ধতা ছড়ায় বাতাসে
চায়ের দোকানি নিজের জগত গড়ে
শিশু শ্রমিকের ভোরের আকাশে রামধনু খেলা করে
শহর আবার উঠবে জেগে ভোরের সীমানা শেষে
ছোট শিশুরা স্কুলের পথে ঘুমের দেশেই ভেসে
সকালটা শুরু দিনের সূচনা ,বিরক্তি আর নাকাল
তবুও ভুলিনা চেটেপুটে নিই,শহর আমার সকাল.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ ভোরের আলোটা মুছিয়ে দিয়েছে কালো মেঘের ধারা ঘাসের আগায় শিশির লেখা সুরেলা একতারা------------এই শুরুর ধারাবাহিকতাটা পুরো কবিতায় ধরে রাখতে পারলে আরও ভাল লাগতো । তবুও ভোট রেখে গেলাম আপনার প্রথম কবিতায় । সাথে শুভ কামনা ।
প্রিন্স ঠাকুর ভাল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন শিশু শ্রমিকের ভোরের আকাশে রামধনু খেলা করে শহর আবার উঠবে জেগে ভোরের সীমানা শেষে ছোট শিশুরা স্কুলের পথে ঘুমের দেশেই ভেসে। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
শেখ শরফুদ্দীন মীম সুন্দর কবিতা। শুভকামনা রইল। আমার কবিতাটি সময় করে পড়বেন।
রুহুল আমীন রাজু N/A ভালো লাগলো কবিতাটি .....(আমার পাতায় 'কালো চাদ ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো )

০৫ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬