কিছু সম্পর্ক, যা কখনই ভাঙ্গবার নয় কিছু সম্পর্ক, যা মনের অজান্তেই তৈরি হয়, কিছু সম্পর্ক, যা জীবনের পথকে করে আনন্দময়, গতিশীল জীবনকে করে তোলে আরও গতিময়।
কিছু সম্পর্ক, যা জীবনের হিসাব-নিকাশ থেকে দূরে, কিছু সম্পর্ক, যা সারা জীবন গেয়ে চলে একই সুরে, কিছু সম্পর্ক, যা বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরে, জীবনের পথে যেনও চলতে শেখায় নতুন করে।
এরকমই এক সম্পর্কের নাম-বন্ধুত্ব, যার ছোঁয়াতে দূর হয়ে যায়-অন্ধত্ব, দূর করে দিয়ে যাবতীয় সব দূরত্ব- হৃদয় গহীনে জাগ্রত করে মহত্ত্ব।
এই সে সম্পর্ক যা,ভালো-খারাপের মাঝে পার্থক্য শেখায়, এ কারনেই এই সম্পর্কের কথা, উঠে আসে সবার লেখায়, বন্ধুত্বের এই সম্পর্ক, এ যেনও এক অনন্য উপহার, সৃষ্টি করেছেন যিনি- সকল প্রশংসা শুধুমাত্র তার।
বাস্তবতা আর ব্যাস্ততায় যখন জীবনে আসে ক্লান্তি, বন্ধুদের আড্ডা-হাঁসিই তখন মনে আনে শান্তি, আড্ডা- হাঁসির মাঝে উঠে আসে কত বাস্তবতার ছবি, এই আড্ডা-হাঁসিই বানিয়েছে আমায় বাস্তববাদী কবি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।