পোড়া মাটির পৃথিবীতে, বর্ষা এসেছে
ধূলোমাখা পৃথিবীতে, বর্ষা এসেছে
জোছনা রাতের পৃথিবীতে, বর্ষা এসেছে
ভালোবাসার পৃথিবীতে, বর্ষা এসেছে
বর্ষা আমার, বর্ষা আমার দেশে এসেছে
বর্ষা আমার, বর্ষা আমার বাড়ী এসেছে।
চুলের কোলে বাতাস দোলে, বর্ষা এসেছে
চন্দ্রধোয়া চোখের জলে, বর্ষা এসেছে
মনে বিরাট ছায়া ফেলে, বর্ষা এসেছে
কদম ফুলের ভরসাতে, বর্ষা এসেছে
বর্ষা আমার, বর্ষা আমার দেশে এসেছে
বর্ষা আমার, বর্ষা আমার বাড়ী এসেছে।
নদীর জলতো টইটুম্বুর, বর্ষা এসেছে
পুকুর জলে টাপুর টুপুর, বর্ষা এসেছে
সবুজ পাতা সবুজ লাগে, বর্ষা এসেছে
মনের ভিতর রঙ ধরিয়ে, বর্ষা এসেছে
বর্ষা আমার, বর্ষা আমার দেশে এসেছে
বর্ষা আমার, বর্ষা আমার বাড়ী এসেছে।
জলে স্থলে টিনের চালে, বর্ষা এসেছে
গান কবিতা সুরের তালে, বর্ষা এসেছে
লজ্জাবতী মনের ঘরে, বর্ষা এসেছে
বন্ধ থাকা দুয়ার খুলে, বর্ষা এসেছে
বর্ষা আমার, বর্ষা আমার দেশে এসেছে
বর্ষা আমার, বর্ষা আমার বাড়ী এসেছে।
( অসমাপ্ত )