জমি চাই

দিগন্ত (মার্চ ২০১৫)

নীরবতার প্রহর
  • ২৬১
বহুদিন চাষাবাদ করিনা।
মাত্র ইঞ্চি দুই জমি চাই
এর বেশী কখনো চাবো না,
যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব
বিজ্ঞানসম্মত তবু ওটুকু পাবো না
এমন কী অপরাধ কখনো করেছি?

ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই।
ক্ষোভ নেই লাবন্যের।
পুষ্টিহীনতায়, যাবতীয় সার ও সোহাগ দিয়ে একনিষ্ঠ পরিচর্যা দিয়ে যোগ্য করে নেবো তাকে কর্মিষ্ঠ কৃষকের মত।
একদিন দিন চলে যাবে মৌসুম ফুরাবে,
জরা আর খরায় পীড়িত
খাঁ খাঁ অকর্ষিত ওলো জমি
কেঁদে-কেটে কৃষক পাবে না..../
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৈয়দ আহমেদ হাবিব এটা কি কামুক কবিতা? ওরে বাবা আমি ছোট পালায় পালায়
সেলিনা ইসলাম N/A "একদিন দিন চলে যাবে মৌসুম ফুরাবে, জরা আর খরায় পীড়িত খাঁ খাঁ অকর্ষিত ওলো জমি কেঁদে-কেটে কৃষক পাবে না..../" আগাম বার্তা পেয়েও আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় কাজ করিনা! ভাবিনা কী হবে আমাদের আগামী! খুব সুন্দর ও সত্য উপলব্ধি! ধন্যবাদ শেয়ার করার জন্য শুভকামনা রইল।
এমএআর শায়েল ভাল লাগল। আমার লেখা গল্প (আমাকে ভালবাসা পাপ!) পড়ার আমন্ত্রন রইল।
শেখ শরফুদ্দীন মীম বাহ, ভালো লাগলো। শুভকামনা রইল। সময় করে আমার কবিতাটি পড়বেন।
প্রিন্স ঠাকুর চমৎকার লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন ততোটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই। ক্ষোভ নেই লাবন্যের।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
নাইমুল খান তাই কী হয় ! পাবে বন্ধু পাবে নিশ্চয় ।

১৬ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী