হঠাৎ তোমায় দেখেছিলেম... শেষ বিকেলের আলোয়- জানি না কবে দেখব আবার- বাসবো তোমায় ভালো... ঘুম ভেঙ্গে উঠেই ভাবি আজকে তোমায় বলবো আমার স্বপনের সবটা জুড়ে- তুমি ছুঁয়ে আছো... তোমার আমার ফারাকটা যে- অনেকখানি বড়... তবুও ভাবি বলবো তোমায়- পারিনি একবার ও... ভাবি শুধু আকাশ কুসুম একদিন যদি আসো- শেষ বিকেলের সময়টাতে হাতটা যদি ধরো। বল যদি ডেকে আমায় "তোমায় বাসি ভালো।" মরণের আগে অবধি বাসবো তোমায় ভালো মনে রাখবো সেই যে দেখা শেষ বিকেলের আলো...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পবিত্র বিশ্বাস
অনেক ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল। ভোট রেখে গেলেম..।
রবিউল ই রুবেন
মরণের আগে অবধি বাসবো তোমায় ভালো, মনে রাখবো সেই যে দেখা শেষ বিকেলের আলো।
ভালো, খুবই ভালো লাগল। স্পেশাল শুভকামনা রইল সাথে ভোট। আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রণ রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।