অপেক্ষা...

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

রিয়াজুল ফাইয়াজ প্রীণন
  • ২৯৬
হঠাৎ তোমায় দেখেছিলেম...
শেষ বিকেলের আলোয়-
জানি না কবে দেখব আবার-
বাসবো তোমায় ভালো...
ঘুম ভেঙ্গে উঠেই ভাবি
আজকে তোমায় বলবো
আমার স্বপনের সবটা জুড়ে-
তুমি ছুঁয়ে আছো...
তোমার আমার ফারাকটা যে-
অনেকখানি বড়...
তবুও ভাবি বলবো তোমায়-
পারিনি একবার ও...
ভাবি শুধু আকাশ কুসুম
একদিন যদি আসো-
শেষ বিকেলের সময়টাতে
হাতটা যদি ধরো।
বল যদি ডেকে আমায়
"তোমায় বাসি ভালো।"
মরণের আগে অবধি
বাসবো তোমায় ভালো
মনে রাখবো সেই যে দেখা
শেষ বিকেলের আলো...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পবিত্র বিশ্বাস অনেক ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল। ভোট রেখে গেলেম..।
সবুজ আহমেদ কক্স খুব ভালো ..........................ভোট দিলাম
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৫
অসমাপ্ত কবিতা ভাল লাগল ।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৫
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা রইল। আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ অনেক সুন্দর ! ভাল লাগল ।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৫
রবিউল ই রুবেন মরণের আগে অবধি বাসবো তোমায় ভালো, মনে রাখবো সেই যে দেখা শেষ বিকেলের আলো। ভালো, খুবই ভালো লাগল। স্পেশাল শুভকামনা রইল সাথে ভোট। আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৫
সৃজন শারফিনুল অনেক শুভকামনা
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৫
রিক্তা রিচি ভালো লাগলো . তবে ছন্দে একটু গরমিল লাগলো . শুভকামনা .
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৫

১০ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬