আত্মগোপন

বৈশাখ (এপ্রিল ২০১৫)

Md.Hashibul Hasan
  • 0
  • 0
  • ৩৮১
কবিতার ছন্দের গণ্ডিতে
তোমায় রাখতে চাইনি,
আমি নিরুদ্যম স্মৃতির ধুলোপড়া
ডায়রির লেখনীতে তোমায়
আবদ্ধ করতে চাইনি।
আমি চাইনি তোমায় হৃদয়
সপ্তাংশুর মাঝে পুড়ে
ছাই হয়ে অপ্রকট হয়ে যাক।
আমি চাইনি তোমার ভালোবাসা
ক্ষীণ অংশুর বাঁকে
নিষ্প্রদীপেই সাঙ্গ হক,
আমি চাইনি তোমায় নিয়ে
ইন্দ্রজাল সৃষ্টি করতে
আমি চেয়েছিলাম তোমায় নিয়ে
প্রলয়ের দেশে চন্দ্রিকা
ঘর বানাতে,
তবুও দৈব দিবসে বলতে
হল সখি বিদায় দাও আমায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০২ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬