প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
মনের তিমিরে
আঁধার (অক্টোবর ২০১৭)
Md.Hashibul Hasan
৭
১
১৭২
হয়তো হলুদ খামটা খোলা হয়নি,
রয়ে গেছে ড্রয়ারের খোপে বন্দী ।,
হয়তো খামের বোকা বাক্সে থাকা
বোকা বোকা শব্দগুলো হতে
পারেনি আজও কোন বাক্য ।
হয়তো বাক্সের মাঝেই নির্বধ
হয়ে গেছে অশ্রুসিক্ত কথামালা,
হয়তো উচ্ছ্বাসিত বর্ণগুলো চাইছে,
বোমারু বিমানের ক্রুদ্ধ গোলার ন্যায়
তোমার ঠোঁটে আছেড়ে পড়তে ।
হয়তো বিবর্ণ কাগজখানা
চাইছে তোমার চোখের জলে
ভিজে তৃষ্ণার্ত আবেগাপ্লুত মনকে
একটু আশ্বাস দিতে, কিংবা
চাইছে, হৃদয়ের আলিজ্ঞনে একটু উষ্ণতা ।
হয়তো আজ আর চেনা যায়না,
কেমন একটা ফ্যাকাসে হয়ে গেছে,
তবুও খামের চার দেয়ালে পুঞ্জিভুত
মেঘমালা গুনছে অপেক্ষার প্রহর,
চাইছে তোমার মনের শরীরে
প্রবল বর্ষণে ভিজিয়ে আপনাকে
তোমায় মেলাতে ।
হয়তো মনের তিমিরে
বিবর্ণ কোন হলুদ খামের
নতুন করে অপেক্ষা ।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
আলো জ্বলুক শীঘ্রই সে তিমিরে। অনেক শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ অক্টোবর, ২০১৭
গোবিন্দ বীন
মেঘমালা গুনছে অপেক্ষার প্রহর, চাইছে তোমার মনের শরীরে প্রবল বর্ষণে ভিজিয়ে আপনাকে তোমায় মেলাতে । হয়তো মনের তিমিরে বিবর্ণ কোন হলুদ খামের নতুন করে অপেক্ষা ।ভাল লাগল,আমার পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ অক্টোবর, ২০১৭
মনজুরুল ইসলাম
Govir kostobodh fute uthche. onek valo laglo.atit abaro fire aslo bodh hoi. onek valo laga nie firlam. valo likhechen. valo thakben.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ অক্টোবর, ২০১৭
আমি আর সন্ধ্যা
ভালো লেগেছে ভাই ,আরো ভালো লিখেন,শুভকামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ অক্টোবর, ২০১৭
পন্ডিত মাহী
অনেক দিন আগের সেই চিঠি লেখার কথা মনে পড়ে যায়। হলুদ খাম আমার খুব প্রিয়। শুভকামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ অক্টোবর, ২০১৭
শাহ আজিজ
আরও লিখতে হবে ছেলে , আরও চর্চা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ অক্টোবর, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী
খুব ভালো লিখেছেন, ভালো লাগলো। ভোট সহ শুভকামনা রইল.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০২ জানুয়ারী - ২০১৫
গল্প/কবিতা: ৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী