প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নব বসন্তে
উপলব্ধি (এপ্রিল ২০১৬)
লক্ষ্মন ভাণ্ডারী
৮
২
৩
নব বসন্তে আজি,
বিকশিত পত্ররাজি,
গুঞ্জরিয়া দলে দলে, আসে মধুকর।
ফাল্গুনে ফুল বনে,
রং লাগে যৌবনে,
প্রজাপতি উড়ে বসে, ফুলের উপর।
এলো বসন্ত আজি,
নদীকূলে নেই মাঝি,
অজয় নদী বয়ে চলে কলকল করে।
আম, কাঁঠালের শাখে,
বসন্তে কোকিল ডাকে,
পথের বাঁকে, গরুবাছুর বেড়ায় চরে।
শাল, পলাশের বনে,
খুশির রং লাগে মনে,
বাজে মাদল, বাঁশের বাঁশি বাজে।
বসন্তের আগমনে,
গাখি গায় বনে বনে,
ফুলের সৌরভ ভাসে ধরণীর মাঝে।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ ফখরুল আলম N/A
ভাল লাগল পড়ে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ মে, ২০১৬
রেজওয়ানা আলী তনিমা
ছন্দশীল কবিতা। ভোট ও শুভেচ্ছা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
এইমাত্র
মিলন বনিক
বসন্তের সুন্দর চিত্রকল্প...ভালো লাগলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ এপ্রিল, ২০১৬
কেতকী
সুন্দর কবিতায় ভোট দিলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ এপ্রিল, ২০১৬
ফেরদৌস আলম
ওয়াও, দারুণ লাগলো তো !
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ এপ্রিল, ২০১৬
ইমরানুল হক বেলাল
একটি আধুনিক পল্লি কবিতা । ভালো হয়েছে। ভোট দিয়ে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ এপ্রিল, ২০১৬
রুহুল আমীন রাজু N/A
অনেক ভালো লাগলো.......
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ এপ্রিল, ২০১৬
গোবিন্দ বীন
বসন্তের আগমনে, গাখি গায় বনে বনে, ফুলের সৌরভ ভাসে ধরণীর মাঝে।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ এপ্রিল, ২০১৬
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৮ ডিসেম্বর - ২০১৪
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী