ফাগুনের রঙ লেগেছে

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

পবিত্র বিশ্বাস
  • ২৭
  • ১০
ফাগুনের রঙ লেগেছে দিক্‌ হতে দিক্‌ অন্ত,
এরই মাঝে ঝংকৃত হয় খুবসুরৎ বসন্ত ।
আশমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে,
সবার হৃদয় ছুঁয়ে গেছে অকাল প্রেমের আবেশে ।
আবাল-বৃদ্ধ-বনিতার প্রাণে লাগে খুশির দোলা,
ফাগুনেরই রঙের সাথে চলে হোলি খেলা ।
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে ।
এরই সাথে চতুর্দিকে রঙিন ফুলের সারি,
ফুলের ছটায় ফাগুন বনে চোখ ফেলতে নারি ।
চোখে চোখে কত কথা কত না ইশারা,
দুটি হৃদয় এক হয়ে যায় হয় না কভু ছাড়া ।
বঙ্গদেশের কোলে মোরা হিন্দু-মুসলমান,
একই বৃন্তে দুটি কুসুম এক মায়েরই দান ।
তাই তো মোদের ভালোবাসা বিশ্বে সবার জানা,
প্রেম সায়রে হারিয়ে গেলেও কেউ করে না মানা ।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক বঙ্গদেশের কোলে মোরা হিন্দু-মুসলমান, একই বৃন্তে দুটি কুসুম এক মায়েরই দান ।...খুব সুন্দর....ভালো লাগলো.....
মোজাম্মেল কবির বঙ্গদেশের কোলে মোরা হিন্দু-মুসলমান, একই বৃন্তে দুটি কুসুম এক মায়েরই দান... শুভ কামনা রইলো...
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।
Anjan Barman খুব ভাল লাগল। অভিনন্দন।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
জাকিয়া জেসমিন যূথী অসাধারণ লিখেছেন। ছন্দে উপমায় অপূর্ব।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
ফরহাদ সিকদার সুজন ভালো লিখেছেন ভাই.........
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
সহিদুল হক সুন্দর ছন্দ ও অন্ত্যমিল , অনেক শুভেচ্ছা
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।
মুহাম্মাদ লুকমান রাকীব চমৎকার লেখনি আর ছন্দ। তাই রইল........
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর হয়েছে
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।
রাজু N/A ভালো লাগলো । ভোট রইলো ।
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।
ফেরদৌসী বেগম (শিল্পী ) বেশ সুন্দর কবিতা লিখেছেন বিশ্বাস'দা। ভালোলাগা আর শুভকামনা রইলো।
ধন্যবাদ বন্ধু......শুভকামনা রইল ।

০৪ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী