স্বাগত নববর্ষ

নববর্ষ (ডিসেম্বর ২০১৪)

পবিত্র বিশ্বাস
  • 0
  • ১৬১
বাঁকি শুধুমাত্র আর একটাই রাত_
তারপর পুরনো বছরের যাবতীয় জড়তা-
গ্লানি-দীনতা-নৈরাশ্য-হতাশাকে পিছনে ফেলে
নতুন রূপে নতুন কলেবরে নতুনের বার্তা নিয়ে
আমাদের দুয়ারে হাজির হবে
শুভ নববর্ষ।
চারিদিকে উঠবে হোক কলরব নতুনের জয়গান।
কিন্তু সেটাই কি আমাদের প্রত্যাশিত?
পুরানোকে কি আমরা কেউই মনে রাখবো না?
নতুনের আগমনে পুরানো কি কোন ভূমিকাই নেই?
সব প্রশ্নের হয়ত একটাই উত্তর- অবশ্যই আছে।
চলমান জীবনপ্রবাহ তো আর থেমে থাকে না
তা সে পুরানোতে হোক আর নবীনে;
হতাশা থেকে উত্তরণ কিম্বা অন্ধকার থেকে আলোয়
সকলেই তো বাড়াতে চায়_
তথাপি ফেলে আসা স্মৃতিকে কি সহজেই মুঝে ফেলা যায়?
পুরাতনের পাত্রে নতুনের পরিবেশনে প্রবীণ কি এতটাই উপেক্ষিত?
সুস্বাগত নতুন বছরের কাছে এই উত্তরের প্রত্যাশায় রইলাম...।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর কবিতা দিয়ে নববর্ষকে বরণের দারুন প্রয়াস ! খুব ভাল লাগল । নব বর্ষের শুভেচ্ছা রইল ।

০৪ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬