মায়ার বাঁধন

কোমলতা (জুলাই ২০১৫)

আবু সাহেদ সরকার
  • ২১১
বাঁধন ছেড়ে যাসনে দুরে
একটু দয়া কর,
তুই ছাড়া মোর ভূবন জুড়ে
সবাই হবে পর।

তোর গর্ভেতে লালিত হয়ে
দেখেছি নিখিল ভূবন,
অশ্রু মুছিয়া দিয়াছিস মোরে
ফেলেছিস মায়ার বাঁধন।

তোর স্নিগ্ধ কোমল হাতে
তুলে দিয়েছিস মুখে অন্ন,
ক্রন্দনের ভাগী হয়েছিস তুই
তাই জীবনটা মোর ধন্য।

আর যাসনে মা বাঁধন ছেড়ে
মোরে করে পর,
ছন্নছাড়া হবে মোর জীবনখানি
কাঁদবে যে অন্তর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগালো । আমার কবিতা ও গল্পের পাতায় আমন্ত্রণ রইলো ।
ভালোলাগার জন্য ধন্যবাদ।
সোহানুজ্জামান মেহরান ভাল লিখেছেন। শুভ কামনা রইলো।
কবি ভালোলাগার জন্য ধন্যবাদ।
আল আমিন দারুণ অনুভূতি। Voted
ভালোলাগার জন্য ধন্যবাদ।
গোবিন্দ বীন আর যাসনে মা বাঁধন ছেড়ে মোরে করে পর, ছন্নছাড়া হবে মোর জীবনখানি কাঁদবে যে অন্তর।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।

০৪ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬